
জামায়াতকে ইঙ্গিত করে কক্সবাজার-১ (চকরিয়া ও পেকুয়া) আসনের বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, একটি দল তাদের ভোট দিলে মরণের পর জান্নাত পাবে বলে ধোঁকাবাজি করছে। তাদের থেকে সাবধান থাকতে হবে।
আজ বুধবার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের সাহারবিল বিএমএস উচ্চবিদ্যালয়ের মাঠে নির্বাচনী সভা হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে আর কোনো দিন এ কথা শুনতে না হয়, কেউ গুম হয়েছে। কোনো মাকে যেন তাঁর সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয়। বিএনপি এমন একটি বাংলাদেশ বির্নিমাণ করবে, যে বাংলাদেশে আর কোনো মানুষ গুম হবে না।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে, যে সরকারের মালিক হবে জনগণ। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে জনগণই তাঁদের রাষ্ট্র মালিকানা ফেরত পাবে। আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাঁকে দেবেন। আপনার পছন্দের প্রার্থীকেই দেবেন এবং গণতন্ত্রকে শক্তিশালী করবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।’
বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং রাষ্ট্রভাবনা যদি মানুষ পছন্দ করেন, তাহলে অবশ্যই তাঁরা বিএনপিকে ভোট দেবেন। অন্য রাজনৈতিক দলগুলো নির্বাচন করছে, তারাও তাদের কর্মসূচি, পরিকল্পনা প্রকাশ করুক। জনগণ তাদেরটা পছন্দ করলে তাদেরই ভোট দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য, এমনই হওয়া উচিত।’
ভোটার ও নেতা-কর্মীদের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘জেলে থাকার কারণে ২০০৮ সালে নির্বাচন করতে পারিনি। আমার স্ত্রী হাসিনা আহমদকে আমার চেয়ে বেশি ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন। এ কারণে আমি এবং আমার পরিবার আজীবন আপনাদের কাছে কৃতজ্ঞ।’
এ সময় উপস্থিত ছিলেন মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইবরাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে