
কক্সবাজারের উখিয়ায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ ও মাদক কারবারিকে আটক করেছে। এ সময় তাঁদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু দেশি-বিদেশি অস্ত্র, গুলি ও ওয়াকিটকি। আজ বুধবার সকালে সেনাবাহিনীর রামু ১০ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক ব্যক্তিরা হলেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার মোহাম্মদ আমিন ওরফে জুলু এবং তাঁর সহযোগী জানে আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও সহিংসতামুক্ত রাখতে চলমান তৎপরতার অংশ হিসেবে বুধবার ভোরে বালুখালী এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে একটি আস্তানা ঘিরে ফেললে কয়েকজন পালানোর চেষ্টা করেন। এ সময় দুজনকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যান।
পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে আস্তানায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি একে-২২ রাইফেল, তিনটি দেশি বন্দুক, তিনটি ম্যাগাজিন, ৯৫টি গুলি ও দুটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, মোহাম্মদ আমিনের বিরুদ্ধে মাদক, অস্ত্র পাচার, ছিনতাই, অপহরণ ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩৭ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৪৩ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৪৪ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে