
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের ১০ প্রার্থীর মধ্যে আটজনই জামানত হারিয়েছেন। বেসরকারি ফলাফল বিশ্লেষণে দেখা যায়, মূল লড়াই সীমাবদ্ধ ছিল দুই প্রার্থীর মধ্যে। অন্যরা নির্ধারিত ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে পারেননি। বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া বাকি আট প্রার্থী নির্ধারিত ভোটের সীমা অর্জন করতে না পারায় তাঁদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলায় মোট ভোট পড়েছে ১ লাখ ৪৮ হাজার ৫৮৯টি এবং ব্রাহ্মণপাড়া উপজেলায় ১ লাখ ১৩ হাজার ৫৯৬টি। দুই উপজেলা মিলিয়ে মোট প্রদত্ত ভোট দাঁড়ায় ২ লাখ ৬২ হাজার ১৮৫টি।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের এক-অষ্টমাংশের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে হিসাবে এ আসনে অন্তত ৩২ হাজার ৭৭৩ ভোট না পেলে জামানত রক্ষা সম্ভব ছিল না।
দুই উপজেলার ফলাফল ও পোস্টাল ভোট মিলিয়ে বিএনপি মনোনীত প্রার্থী জসিম উদ্দিন জসিম ১ লাখ ৩৪ হাজার ৪৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৫৪৭ ভোট। ফলে ১০ হাজার ১৬৯ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জসিম উদ্দিন।
বুড়িচং উপজেলার ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হোসেন। ব্রাহ্মণপাড়া উপজেলার ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। পরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রেজা হাসান বেসরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
জামানত হারানো প্রার্থীরা হলেন— বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত আব্দুল্লাহ আল ক্বাফী (৩৩৪ ভোট), বাংলাদেশ মুসলিম লীগ-এর আবুল কালাম ইদ্রিস (১৪৫), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ-এর তানজিল আহমেদ (১৬২), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)-এর মো. আবুল বাশার (৯৭), জাতীয় পার্টির মো. ইমরান উল হক (৬৭২), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রাশেদুল ইসলাম (১,৪৫১), আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর জোবায়ের আহমেদ ভূঁইয়া (২,০০৯) এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর শিরীন আক্তার (১৩৭ ভোট)।

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে। এ জন্য তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে নেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা...
১১ মিনিট আগে
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের সাতকানিয়ার বিওসির মোড় ক্রসিংয়ে পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। গেটম্যান নিয়োগের দাবিতে স্থানীয় লোকজন প্রায় দুই ঘণ্টা রেললাইন অবরোধ করে প্রবাল এক্সপ্রেস আটকে রাখেন।
১৩ মিনিট আগে
সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণার পর শহরে আনন্দ মিছিল করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। একই সময়ে কমিটিতে প্রত্যাশিত পদ না পাওয়ায় যুগ্ম সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের সমর্থকেরা কলারোয়ায় সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন।
১৭ মিনিট আগে
গাইবান্ধার সুন্দরগঞ্জে শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ ৯ জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী ও তালুক বেলকা গ্রামে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে