
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ নিজের গোপালনগর উচ্চবিদ্যালয় কেন্দ্রে পেয়েছেন ৩০৮৪ ভোট। আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় শেষে কেন্দ্রে ভোট গণনার ফলাফলে এসব তথ্য পাওয়া গেছে।
অপর দিকে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা বাতিল যাওয়া সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীর গুনাইঘর উত্তর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও হাসনাত আবদুল্লাহ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। ওই কেন্দ্রে শাপলা কলি প্রতীকের হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ হাজার ৩৫৩ ভোট এবং বিএনপি-সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী জসিম উদ্দিন পেয়েছেন ৭৮৩ ভোট।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, সংসদীয় আসনের ১১৬টি কেন্দ্রের মধ্যে ৮৫টির ফলাফল এ পর্যন্ত তাঁদের হাতে এসে পৌঁছেছে, যার সবকটি কেন্দ্রের ফলাফলে বিজয়ী হয়ে লক্ষাধিক ভোট পেয়ে এগিয়ে আছেন হাসনাত আবদুল্লাহ।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৭ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৮ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে