
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে ভোটগ্রহণ শেষে চলমান গণনায় এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ৮টিতে বিএনপির মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বাকি তিনটি আসনের মধ্যে একটিতে এনসিপি, একটিতে জামায়াত এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী এগিয়ে আছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, কেন্দ্রভিত্তিক গণনা অব্যাহত রয়েছে। বিভিন্ন আসন থেকে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে এই চিত্র দেখা যাচ্ছে।
প্রাপ্ত তথ্যমতে, কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা-২ আসনে সেলিম ভূইয়া, কুমিল্লা-৩ আসনে শাহ মোফাজ্জল কায়কোবাদ, কুমিল্লা-৫ আসনে জসিম উদ্দিন, কুমিল্লা-৬ আসনে মনিরুল হক চৌধুরী, কুমিল্লা-৮ আসনে জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা-৯ আসনে আবুল কালাম এবং কুমিল্লা-১০ আসনে মোবাশ্বের আলম—বিএনপির প্রার্থী হিসেবে নিজ নিজ আসনে এগিয়ে আছেন।
অন্যদিকে, কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহকে ইতিমধ্যে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। কুমিল্লা-৭ আসনে স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওন এগিয়ে আছেন। আর কুমিল্লা-১১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের এগিয়ে আছেন।
জেলার ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পর এখন সবার দৃষ্টি চূড়ান্ত ফলের দিকে। জেলার নির্বাচনসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, রাতের মধ্যেই অধিকাংশ আসনের ফল ঘোষণা করা হতে পারে।

ঢাকার আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের সীমানাপ্রাচীরের ভেতরে গ্যাস সিলিন্ডারবাহী সাত থেকে আটটি কাভার্ড ভ্যানে আগুন ও বিস্ফোরণ ঘটেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। হতাহতের খবর পাওয়া যায়নি।
৩১ মিনিট আগে
২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মারা গেলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। রোববার বিকেলে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে মারা যান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ শাহারিয়ার সানম। আর শনিবার ক্যানসারে মারা গেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট...
৩৬ মিনিট আগে
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট আট দিন বন্ধ থাকার পর আবার উৎপাদনে ফিরেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে দ্বিতীয় ইউনিট পুনরায় উৎপাদন শুরু করেছে। এর আগে ১৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে যান্ত্রিক ত্রুটির কারণে দ্বিতীয় ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।
৩৭ মিনিট আগে
দুপুরের রান্না শেষে পুকুরে পানি আনতে গিয়েছিলেন বৃদ্ধা খাদিজা আক্তার (৬০)। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসমান মরদেহ দেখতে পান স্বজনেরা। পরে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন তাঁরা।
১ ঘণ্টা আগে