
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জাহাজে গতকাল শনিবার গভীর রাতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাহাজে থাকা আটজন দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান বলেন, গভীর রাতে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীতে নোঙর করে রাখা ও টি সাংহাই ৮ জাহাজে হঠাৎ করে আগুন লেগে যায়। এ সময় আগুনের শিখা ২০ থেকে ৩০ ফুট উচ্চতায় ওঠে। জাহাজে থাকা স্টাফরা দগ্ধ হন। আশপাশের জাহাজের লোকজন তাঁদের উদ্ধার ও তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করেন।
দগ্ধরা হলেন জাহাজটির স্টাফ আব্দুল মান্নান রাহাদ (২৩), হুমায়ুন কবির (৫৪), তাজুল ইসলাম লিমন (২৪), ইমতিয়াজ আহমেদ (৪২), রুবেল (৩৮), সোহেল (৩৮), নাজমুল (৩৩) ও রাকিব (২৪)।
আগুনে দগ্ধ আব্দুল মান্নান রাহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম থেকে নরসিংদীতে জাহাজে করে তেল নিয়ে যাই। সেখানে তেল আনলোড করে জাহাজটি নিয়ে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডকইয়ার্ডে রাখি। রাত ১টার দিকে যখন জাহাজের ডেকের ওপরে ছিলাম তখন ইঞ্জিন রুমে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়। মুহূর্তের মধ্যে আমাদের শরীরে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে নদীতে লাফিয়ে পড়ি। এরপর সাঁতরে পাড়ে উঠলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।’
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘জাহাজের আগুনের ঘটনায় মোট আটজন রোগীকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছিল। এদের মধ্যে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। রাকিব, রাহাদ ও নাজমুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজন ভর্তি রয়েছেন। এদের মধ্যে হুমায়ুনের শরীরের ৩০ শতাংশ, তাজুলের ৬৭, ইমতিয়াজের ৩০, রুবেল ও সোহেলের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। এদের সবার অবস্থা আশঙ্কাজনক।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৬ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে