
মশক নিয়ন্ত্রণে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ‘বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন’ কার্যক্রম তথা চিরুনি অভিযান পরিচালনা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ডিএসসিসির সকল ওয়ার্ডে দৈনন্দিন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্য বিভাগ ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সমন্বয়ে ডেঙ্গু মশা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্ন ও জনসচেতনতা উদ্বুদ্ধ করতে চিরুনি অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ২৭২টি শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ মশকনিধন কার্যক্রমে ৮৭৩ জন মশককর্মী এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৫৩০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশ নেন।
এর আগে বুধবার (১৩ নভেম্বর) ২৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানসহ দুই দিনে মোট ৫৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে ডিএসসিসি। দুই দিনের অভিযানে মোট ২৭০৯ জন মশককর্মী ও পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। এই কাজের অংশ হিসেবে প্রতিদিন স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তালিকা অনুযায়ী ডেঙ্গু রোগীর আবাসস্থল ও চারপাশে বিশেষ লার্ভিসাইডিং ও এডাল্টিসাইডিং কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী সারা দেশে মোট সনাক্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ছিল ১২২১ জন। এরমধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় রোগীর সংখ্যা দেখানো হয় ১৭১ জন। কিন্তু সরেজমিনে যাচাই-বাচাই শেষে ডিএসসিসি এলাকায় ৪০ জন রোগী পাওয়া যায়। অন্যান্য রোগীরা দক্ষিণ সিটির আওতাধীন এলাকার বাইরের এবং তারা ডেঙ্গু আক্রান্ত হয়ে ডিএসসিসির আওতাভুক্ত এলাকায় আত্মীয়-স্বজন কিংবা হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে