
রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় অস্ত্রের মুখে ১৪ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার রাতে রায়েরবাজার এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. ঝোটন (১৯), মো. রবিন (১৯), মো. সুমন মিয়া (২১) ও মো. মোস্তাকিম (১৯)। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে অস্ত্র ও ৩ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার বিকেলে আজকের পত্রিকাকে এই তথ্য জানান মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান।
হাফিজুর রহমান বলেন, ওই কিশোরী ধানমন্ডিতে একটি লেডিস পারলারে চাকরি করতেন। রায়েরবাজার এলাকায় পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতেন। ওই বাসার নিচতলায় থাকতেন মো. ঝোটন (১৯)। তিনি দুই মাস আগে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু ওই কিশোরী রাজি না হওয়ায় নানা হুমকি দেন। গত শুক্রবার রাতে ওই কিশোরী কাজ শেষে বাসায় ফেরে। এ সময় বাসায় কেউ না থাকায় ঝোটন তাকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে অন্য স্থানে নিয়ে যান। সেখানে তিনিসহ আরও কয়েকজন তাকে দলবদ্ধ ধর্ষণ করেন।
ঘটনার পর ভুক্তভোগীর পরিবারের ওপর ভয়ভীতি প্রদর্শন করে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করা হয়। তাঁরা ছিনতাই, ডাকাতি, ইভ টিজিংসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। প্রথমে তাঁদের মধ্য থেকে দুজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়। পরে বাকি দুজনকেও আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় জড়িত চারজনকে গতকাল রাতে পুলিশ ও সেনাবাহিনীর টহল টিম রায়েরবাজারে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পরিবার মোহাম্মদপুর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করেছে। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার চারজন তাঁদের দোষ স্বীকার করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে