১৫ ড্রাম চিংড়ির রেনু জব্দ করেছে নারায়ণগঞ্জ কোস্টগার্ড। আজ মঙ্গলবার ভোরে জেলার সাইনবোর্ড এলাকায় অভিযান চালিয়ে এসব রেণু জব্দ করা হয়। এই ঘটনায় কেউ আটক হননি।
আজ দুপুরে কোস্টগার্ডের ঢাকা অঞ্চলের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি চিংড়ির রেণু জব্দের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘অভিযানে প্রায় দুই কোটি সত্তর লাখ অবৈধ চিংড়ির রেণু জব্দ করা হয়েছে। এসবের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’
খন্দকার মুনিফ জানান, ভোরে পাগলা কোস্টগার্ডের লেফটেন্যান্ট শামস্ সাদেকীন নির্ণয়ের নেতৃত্বে সাইনবোর্ডে অভিযান চালানো হয়। সেখানে ট্রাকে করে আসা ১৫টি ড্রামে থাকা চিংড়ির রেণু পোনা জব্দ করা হয়। এ সময় সংশ্লিষ্টরা পালিয়ে যান। পরে রেণুগুলো নারায়ণগঞ্জের মেঘনা নদীতে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদা ইয়াসমিন।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে