
রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে মাদক ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৪৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যা থেকে শুরু হওয়া অভিযান চলে আজ মঙ্গলবার ভোররাত পর্যন্ত। পরে সকালে গণমাধ্যমকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।
এসি মেহেদী হাসান বলেন, গতকাল সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত থানা-পুলিশের অভিযানে ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে মাদক, ছিনতাইসহ বিভিন্ন মামলা আসামি রয়েছে। এ ছাড়া ডেভিল হান্টের অভিযানে ৭ জন এবং গভীর রাতে পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার হয়। তাদের আজই আদালতে পাঠানো হচ্ছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা অশান্ত হয়ে ওঠে। এ সময়ে চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ বেড়ে গেছে। পুলিশের পাশাপাশি যৌথ বাহিনীর অভিযানেও তাদের নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে যাচ্ছিল। গত শনিবার থেকে দেশজুড়ে অপারেশন ডেভিল হান্ট শুরুর পর মোহাম্মদপুরে অপরাধ কিছুটা কমতে শুরু করেছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে