হৃদ্রোগ বিষয়ে বিশেষ জ্ঞান অর্জন করায় দেশের দুইজন তরুণ চিকিৎসককে কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ দেওয়া হয়েছে। প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) ও ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের যৌথ উদ্যোগে এ ফেলোশিপ দেওয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশের তরুণ কার্ডিওলজিস্টদের চিকিৎসা বিষয়ক জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ) এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস যৌথভাবে দেশের দুজন তরুণ চিকিৎসককে প্রথমবারের মতো ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ’ দেয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁতে আয়োজিত অনুষ্ঠানে ‘কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ’ তুলে দেওয়া হয়। ফেলোশিপ সম্মাননা তুলে দেন ইসসেপ্টা ফার্মাসিউটিকালস্ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির এবং প্ল্যানটোরি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ট্রাস্টি ডা. নাসের খান।
কার্ডিওলজি ট্রাভেল ফেলোশিপ প্রাপ্ত দুই চিকিৎসক হচ্ছেন—জাতীয় হৃদেরাগ ইনস্টিটিউট হাসপাতালের (এনআইসিভিডি) ডা. মো. আল-আমিন ওবং ইউনাইটডে হাসপাতালের র্কাডিওলজিস্ট ডা. তানভীর আহমেদ।
এই ফেলোশিপ অ্যাওয়ার্ডের আওতায় দুই চিকিৎসক যুক্তরাষ্ট্রের ডালাস এবং লাসভেগাসে দেশটির কার্ডিওলজিস্টদের নির্দেশনায় হৃদরোগ বিষয়ক হালনাগাদ ব্যবহারিক জ্ঞান আহরণ করবেন।
প্লানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর ট্রাস্টি ডা. নাসের খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন আব্দুল মুক্তাদরি। তিনি বলেন, ‘এদেশেই এখন বিভিন্ন ধরনের জীবনরক্ষাকারী ভ্যাকসিন তৈরি করা হচ্ছে। মলিকুলার বায়োলজিতে কাজ করে অল্প সময়ের মধ্যে তা অল্প টাকায় দেওয়া সম্ভব হচ্ছে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমজি আজম, ডা. মোস্তফা জামান, ডা. সাইদুর রহমান খান, ইসসেপ্টা ফার্মাসিউটিকালস্ লিমিটেডের নির্বাহী পরিচালক (বিপণন) ডা. ই. এইচ. আরেফিন আহমেদ, পরিচালক (বিপণন) আশরাফ উদ্দিন, উপ-মহাব্যবস্থাপক (মার্কেটিং) মো. মিজানুর রহমান প্রমুখ।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১২ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে