সরকার বিরোধী লাঠি মিছিলের আগে শাহবাগ থানা যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। কর্মী সমাবেশ শেষে মিছিলের আগে স্ট্যাম্প ভাগাভাগি নিয়ে এই হাতাহাতি হয়েছে। এর আগে চেয়ারে বসা নিয়ে হাতাহাতির সূত্রপাত হয়।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। হাতাহাতি ও ধস্তাধস্তির সময় দুই গ্রুপের নেতা–কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তারপর জাতীয় প্রেসক্লাব থেকে মৎস্যভবন পর্যন্ত একটি ঝটিকা লাঠি মিছিল বের করে। মিছিলে লাঠি হাতে সরকার বিরোধী নানা স্লোগান দিতে থাকে থানা যুবদলের নেতা-কর্মীরা। এর আগে বিকেল তিনটা পর্যন্ত শাহবাগ থানা যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশ শেষে, ঝটিকা মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে থেকে হাইকোর্ট হয়ে মৎস্যভবন পর্যন্ত যায় যুব দলের নেতা-কর্মীরা।
কর্মী সমাবেশে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক রবিউল ইসলাম নয়ন, যুবদল দক্ষিণের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম এবং মো. শাহজাহান চৌধুরী। হাতাহাতির বিষয়ে জানতে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা মন্তব্য করতে রাজী হননি।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ সেকেন্ড আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে