
হবিগঞ্জের খোয়াই নদ দিয়ে ভারতের ত্রিপুরা থেকে আসা পানি হু হু করে ঢুকছে কিশোরগঞ্জের হাওরে। দুই দিন ধরে বাড়ছে হাওরের পানি। জেগে ওঠা ডুবো সড়ক ও ফসলি জমি নতুন করে প্লাবিত হচ্ছে। ফলে দুশ্চিন্তায় দিন কাটছে হাওর পারের মানুষের। এদিকে পানিবন্দী হওয়ার আশঙ্কার তৈরি হয়েছে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার বাসিন্দাদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, হবিগঞ্জের প্রধান নদ খোয়াইয়ের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা রাজ্যে। গত কদিন ভারতে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় নদীতে পানি বৃদ্ধি পায়। খোয়াই নদীর হবিগঞ্জের মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ও ভারত-বাংলাদেশ সীমান্তের বাল্লা পয়েন্টে ২৩১ দশমিক ৭ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জনপদ কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন হাওরাঞ্চলে দ্রুত বাড়ছে পানি। তবে এখনো বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হওয়া কিশোরগঞ্জ হাওরাঞ্চলে বন্যার আশঙ্কা নেই বলে জানায় জেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম ইউনিয়নের বাসিন্দা নাহিদ জামান বলেন, ‘দুই-তিন দিন ধইরা এলাকায় পানি বাড়তাছে। আমরা রুয়াইচ্ছা (রোপা আমন) লাগানোর জইন্য জালা (বীজ) ফালাইছি। এখন পানি বাড়ায় আমরা বিপদে আছি।’
মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়ন আবদুল জব্বার বলেন, ‘পানি বাড়ছে এতে এখনো আমরা ক্ষতিগ্রস্ত না। তবে অনেক বেশি বাড়লে আমাদের ক্ষতি হবে।’
জেলা পাউবোর নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ বলেন, ভারত থেকে আসা উজানের পানিতে হবিগঞ্জের বিভিন্ন এলাকা দ্রুত প্লাবিত হয়েছে। তবে দুই–এক দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে।
কিশোরগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী মো. মতিউর রহমান বলেন, হবিগঞ্জসহ উজানের পানি কমতে শুরু করেছে। তাই কিশোরগঞ্জ হাওরাঞ্চলে আগামী দুই–এক দিন পানি বাড়বে। তবে হাওরে বন্যা হওয়ার কোনো পূর্বাভাস ইতিমধ্যে নেই।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২৩ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে