
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবনে দুই সহোদর শিশু মৃত্যুর ঘটনার রহস্য চার দিনেও উদ্ঘাটন করতে পারেনি ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নাপা ব্রান্ডের ওষুধটির তিনটি ব্যাচের আটটি নমুনা সংগ্রহ করা হলেও যে ওষুধটি সেবনে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে, সেটি সংগ্রহ করতে পারেনি সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)।
ফলে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে সেটি সিআইডির ফরেনসিক প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত জানা যাচ্ছে না বলেও জানিয়েছে সরকারি সংস্থাটি।
আজ সোমবার বিকেলে অধিদপ্তরে আয়োজিত নাপা সিরাপে শিশু মৃত্যু প্রসঙ্গে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিজিডিএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসুফ।
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ার ওই ঘটনায় ঘটনাস্থল থেকে বেক্সিমকোর নাপা সিরাপের তিনটি ব্যাচের (যে ব্যাচের ওষুধ শিশু দুটি খেয়েছিল সেই ব্যাচসহ) মোট আটটি নমুনা সংগ্রহ করেছি আমরা। এগুলোর মান পরীক্ষা করা হয়েছে, যেখানে ওষুধটিতে ক্ষতিকর কিছুই পাওয়া যায়নি, গুণগত মান সঠিক পাওয়া গেছে।’
ডিজিডিএ মহাপরিচালক বলেন, ‘ব্যবহৃত ওষুধটি নকল ছিল কি না তা এখনো আমাদের জানা নেই। দুইটি শিশু মারা যাওয়ার পরই ব্যবহৃত ওষুধটি পুলিশের মাধ্যমে সিআইডিতে চলে গেছে। তাদের ফরেনসিক ল্যাবে এটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর প্রতিবেদন এলেই আমরা প্রকৃত কারণ জানতে পারব। একই সঙ্গে সারা দেশ থেকে আমরা একই ব্যাচের (যে ব্যাচের নাপা শিশু দুটি সেবন করেছিল) ওষুধগুলো সংগ্রহ করতে নির্দেশ দিয়েছি। সেগুলোও পরীক্ষা করা হবে।’
মোহাম্মদ ইউসুফ বলেন, ‘ওই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে স্থানীয় পর্যায়ের সব কর্মকর্তাকে ওই ব্যাচের ওষুধটি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাতে বলা হয়। একই সঙ্গে দ্রুত দুটি তদন্ত কমিটি করা হয়। একটি ঘটনাস্থলে, অন্যটি বেক্সিমকোর কারখানায় যায়। সে অনুযায়ী ড. আকিব হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল গতকাল রোববার ঘটনাস্থলে যান। সে সময় নমুনাগুলো সংগ্রহ করা হয়।’
ডিজিডিএ মহাপরিচালক বলেন, ‘অন্য দলটি কারখানা পরিদর্শন করে। একই সঙ্গে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তারা জানিয়েছে, ব্যাচ ম্যানুফ্যাকচারিং নাপা সিরাপের মান সন্তোষজনক। তিনটি নমুনায় মান ঠিক আছে বলে জানানো হয়। আমাদেরও মাঠ পর্যায়ের পরীক্ষার ফল এখনো পর্যন্ত ঠিক আছে। তবে যে সিরাপটি খেয়ে এমনটা হয়েছে সেটি পুলিশের সিআইডির কাছে থাকায় মূল কারণ আমরা বলতে পারছি না। শুধু বলতে পারি, ওই ব্যাচের ওষুধগুলো ঠিক আছে। অন্য কোনো কারণে মারা গেছে কি না, সেটিও তদন্ত করছে সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে