রাজধানীর মোহাম্মদপুরে ১২ বছরের শিশু ধর্ষণ মামলায় পলাতক আসামি মো. রমজানকে (৫২) গ্রেপ্তার করেছে র্যাব-২। অন্য দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার র্যাব-২ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মোহাম্মদপুরে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন ভুক্তভোগীর পরিবার। আসামি রমজানের সঙ্গে মামলার বাদী ও তাঁর পরিবারের পরিচয়ের সূত্র ধরে বাদীর বাসায় যাওয়া-আসা করতেন রমজান। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন সময় রমজান বাদীর মেয়েকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি জানাজানি হলে এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১১ এপ্রিল মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ওই মামলায় সোমবার সন্ধ্যায় কেরানীগঞ্জ থানার সিরাজনগর এলাকা থেকে রমজানকে গ্রেপ্তার করা হয়।
এ দিকে শ্যামপুরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইউসুফ আলী পাটোয়ারী নামে ৬৫ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিয়াত উল্যাহ জানান, মঙ্গলবার সকালে তাঁকে বাসাবো থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শিশুটির মা কদমতলী এলাকায় ভাঙারির ব্যবসা করেন। শনিবার কাজের উদ্দেশে বের হলে একই এলাকার মো. ইউসুফ আলী পাটোয়ারী চকলেট ও বিস্কুটের প্রলোভন দেখিয়ে শিশুটিকে একটি বন্ধ কারখানার তৃতীয় তলায় নিয়ে ধর্ষণ করেন। পরে বাসায় ফিরে শিশুটির মা ঘটনার বিস্তারিত জেনে থানায় মামলা করেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে