
ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করায় গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে ৪৬ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ শুক্রবার নিয়োগ পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন।
৪৬ জনের মধ্যে ৩১ জন পরীক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে সাজা ও ৯ জনকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পাশপাশি ৬ শিক্ষার্থীকে শুধু বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে সাজা দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ৪৬ পরিক্ষার্থীর মধ্যে ২৬ জনকে এক মাস, ২ জনকে ২০ দিন, ২ জনকে ১০ দিন ও একজনকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড, ৯ জনকে বিভিন্ন অংকে জরিমানা ও ৬ জনকে বহিস্কার করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহারে পরীক্ষার্থীদের সহযোগিতা করায় পরীক্ষা কেন্দ্রের বাইরে থেকে ২ জনকে যথাক্রমে ১০ দিন ও ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শাসছুল আরেফীন জানান, গোপালগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ছিল। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের ৪৬ জন ইলেকট্রনিকস ডিভাইস ও মোবাইল ব্যবহারের অপরাধে ১৮৬০ সালের দণ্ডবিধি আইনের ১৮৮ ধারায় পরীক্ষার্থীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ৯ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ৬ জনকে শুধু বহিষ্কার করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার গোপালগঞ্জের ২১টি কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৫ হাজার ৩০০ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৯১২ জন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১১ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৬ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে