
রাজধানীর খিলক্ষেতের ঢাকা রিজেন্সি, উত্তরার খাজানা রেস্টুরেন্ট এবং দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করেছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া রিজেন্সি হোটেল ও প্যারাডাইজ ভবনের মালিককে ৫ লাখ টাকা করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
উত্তরার ৩ নম্বর সেক্টর ও খিলক্ষেত এলাকায় আজ রোববার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।
এ সময় রাজউক জোন-২/১-এর অথোরাইজড অফিসার প্রকৌশলী পলাশ সিকদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে থানা-পুলিশও সহযোগিতা করে।
উত্তরায় অভিযানকালে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান বলেন, কয়টি ভবনে অভিযান পরিচালনা সময় ভবনের মালিকেরা রাজউকের অনুমোদিত নকশা দেখাতে ব্যর্থ হন। একই সঙ্গে তাঁরা যেন পরবর্তীকালে রাজউকের অনুমোদিত নকশা দেখিয়ে ব্যবসা পরিচালনা করার মর্মে ভবনের মালিকদের থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেন।
কামরুজ্জামান বলেন, জসীমউদ্দীনের প্যারাডাইস ভবনটি ১৪তলা। ভবনের ৬তলা পর্যন্ত কমার্শিয়াল। বাকি তলাগুলো আবাসিক। কিন্তু প্যারাডাইস ভবনের মালিক সাততলা থেকে বাকি তলাগুলো বাণিজ্যিকভাবে ভাড়া দিয়ে আসছেন। এ জন্য প্যারাডাইস ভবনের মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ওই ভবনে থাকা দ্যা হোয়াইট হল বাফেট অ্যান্ড রেস্টুরেন্টকে সিলগালা করা হয়। একই অভিযোগে খাজানা রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
রাজউকের অথোরাইজড অফিসার পলাশ সিকদার আজকের পত্রিকাকে বলেন, খিলক্ষেতের ঢাকা রিজেন্সি হোটেলের আংশিক সিলগালা করা হয়েছে। সেই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আরও কিছু রেস্টুরেন্টকে ১৫ দিন সময় দেওয়া হয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১২ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৮ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে