
বাংলাদেশের প্রখ্যাত গাইনী চিকিৎসক তৌহিদুল আনোয়ার চৌধুরী (টি এ চৌধুরী) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার দুপুরে রাজধানীতে নিজ বাসায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশন সূত্রে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে আজকের পত্রিকা।
এ এইচ এম তৌহিদুল আনোয়ার চৌধুরী ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৬০ সালে এমবিবিএস পাস করেন। এডিনবরার রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস করেন।
ইংল্যান্ড থেকে ফিরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে সহযোগী অধ্যাপক পদে যোগ দেন ডা. টি এ চৌধুরী। এর ছয় বছর পর চট্টগ্রাম মেডিকেল কলেজে বদলি হন। সেখানেই সহযোগী থেকে অধ্যাপকে পদোন্নতি পান। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে অবস অ্যান্ড গাইনোকলজির অধ্যাপক হয়ে ১৯৯৪ সালে অবসরে যান।
ডা. টি এ চৌধুরী অবস অ্যান্ড গাইনোকলজি সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। পরে সভাপতির দায়িত্বও পালন করেন তিনি। এ ছাড়াও তিনি ‘বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি’ ও ‘ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি বাংলাদেশের’ প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ছিলেন।
টি এ চৌধুরী মানুষের ভালোবাসার পাশাপাশি দেশে–বিদেশে কাজের স্বীকৃতি এবং সম্মাননা পেয়েছেন। স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যার এই চিকিৎসক ২০১৭ সালে স্বাধীনতা পুরস্কার পান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে