
রাজধানীর মোহাম্মদপুরে কবি, রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার ও উপদেষ্টা ফরিদা আখতারের প্রতিষ্ঠান ‘প্রবর্তনা’ লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ফুটেজে দুই যুবককে বোমা ছুড়ে দ্রুত দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান বলেন, ‘তারাবির নামাজের সময় দুই যুবক পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে পাটের দড়ি দিয়ে প্যাঁচানো দুটি বোতল উদ্ধার করা হয়, যেগুলোতে পেট্রোল ভরা ছিল।’
ইবনে মিজান বলেন, ‘বোমা বিস্ফোরিত হয়নি, ফলে কোনো ক্ষতি হয়নি। বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।’
ওই বাড়িতে থাকা এক ব্যক্তি জানান, বাড়ির টিনের চালে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। তখন সেখানে আগুন জ্বলে ওঠে। তিনি জানান, রাস্তা থেকে বোমাটি নিক্ষেপ করা হয়। তবে এতে কেউ হতাহত হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তি আরও জানিয়েছেন, এক রিকশাচালক তাঁদের আগুন লাগার বিষয়ে অবহিত করেন। ওই রিকশাচালক কালো শার্ট পরিহিত দুই ব্যক্তিকে পেট্রোল বোমা নিক্ষেপ করতে দেখেছেন।
ফরহাদ মজহার নব্বইয়ের দশকে ‘নয়া কৃষি আন্দোলন’-এর মাধ্যমে নতুন কৃষিবিপ্লবের ডাক দেন। তারই একটি উদ্যোগ ‘শস্য প্রবর্তনা’, যেখানে লাল চালসহ বিভিন্ন ধরনের অরগানিক খাদ্যসামগ্রী পাওয়া যায়। ঢাকা শহরের বিভিন্ন স্থানে এই প্রতিষ্ঠানের শাখা আছে। মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের আউটলেটটিতে একটি ছোট খাবারের দোকানও আছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে