শেখ হাসিনা সরকারের পতনের পর রাজধানীর ডেমরায় বর্জ্য অপসারণ কর্মের দখল নিয়ে সংঘাত বেঁধেছে। গত ৫ আগস্ট রাত থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৬৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
৫ আগস্ট রাতেই বর্জ্য অপসারণের ৪৫টি ভ্যানগাড়িসহ গ্যারেজে তালা দিয়ে রাখে বর্জ্য অপসারণ ব্যবসায়ীদের প্রতিপক্ষরা। আজ শুক্রবার বিকেলে ওই বর্জ্য অপসারণ ব্যবসায়ীরা সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর নিলুফা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা দেখতে পান, গ্যারেজের রাখা ৪৫টি গাড়ির মধ্যে ২৫টি গায়েব! পরে দেখা যায় ২৫টি গাড়ির রং পরিবর্তন করা হচ্ছে।
এই ঘটনায় ওই নারী কাউন্সিলর ও সংশ্লিষ্ট বর্জ্য অপসারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে গেলে প্রতিপক্ষের লোকেরা লাঠিসোঁটা দিয়ে তাঁদের মারধর করেন। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তাঁরা কোনোমতে ঘটনাস্থল থেকে সরে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে যান।
কাউন্সিলর নিলুফা ইয়াসমিন বলেন, ‘আমি গত অর্থবছরে ডিএসসিসি থেকে আবর্জনা অপসারণের টেন্ডার পাই। পরে আমি যুবসমাজকে ব্যবসার সুযোগ হিসেবে আবর্জনা অপসারণের সাব–টেন্ডার দেই। গত ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদের লোকজন ওই ব্যবসায়ীদের গ্যারেজে ৪৫টি ভ্যানগাড়িসহ তালা দেয়। তখন থেকে ওই ওয়ার্ডের আবর্জনা অপসারণ বন্ধ। এ বিষয়ে আমি আজ বিকেলে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে ঘটনাস্থলে গেলে লিটু সাউদ নামে একজনের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়। আমাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এ বিষয়ে আমি ডেমরা থানাকে জানিয়েছি।’
এ বিষয়ে ডিএসসিসির ৬৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মতিন সাউদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, বর্জ্য অপসারণ ব্যবসা নিয়ে প্রতিপক্ষের বাধা প্রদানসহ নানা জটিলতার খবর পেয়েছি। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে