রাজধানীর মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে মনির আহমেদ নামের এক আবাসন ব্যবসায়ীর বাড়িতে আবার গুলি করেছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এর আগে গত ২৪ মার্চ ওই বাড়িতে গুলির ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে ওই ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করেন মনিরুল। সেই মামলায় একজনকে গ্রেপ্তারও করে থানা-পুলিশ।
আজ সোমবার সন্ধ্যায় ব্যবসায়ী মনিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ বেলা ২টার পর আমার বাসার গেটের সামনে একটি মোটরসাইকেলে করে দুজন লোক আসে। তাদের মধ্যে একজন গেটের ভেতরে ঢোকে। তাকে দেখে বাসার দারোয়ান পালিয়ে যেতে চাইলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলিটি দারোয়ানের শরীরে না লেগে নিচতলার একটি দরজার পাশের দেয়ালে বিদ্ধ হয়।’
মনির বলেন, গত মার্চে স্থানীয় এক সন্ত্রাসীর নামে বিদেশি একটি মোবাইল নম্বর থেকে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় গত ২৪ মার্চ বাসার নিচতলায় গুলি করে সন্ত্রাসীরা। ওই ঘটনায় মামলা হলে একজনকে গ্রেপ্তারও করে পুলিশ। ওই ঘটনার জেরেই আবার গুলি করেছে সন্ত্রাসীরা।
এ বিষয়ে জানতে মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা আজকের পত্রিকাকে বলেন, মোহাম্মদপুরের শেরশাহ সুরী রোডে এক ব্যবসায়ীর বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। এর আগেও ওই বাড়িতে গুলির ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে