
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমল থেকে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের রাজধানীর ধানমন্ডি শাখার দুটি লকারে থাকা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমান, তাঁর বোন শাহিনা খান ও মা ইকবাল মান্দ বানুর ১ কেজি ৬৭০ গ্রাম অলংকার (সোনার চেইন, হাতের বালা, আংটি) তাঁদের জিম্মায় দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এই নির্দেশ দেন। জোবায়দা পরিবারের আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদালত।
এসব অলংকার ২০০৭ সাল থেকে ব্যাংকটির ওই শাখার জিম্মায় ছিল। আদালত স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের জিম্মা বাতিল করে হিসাবধারী তথা পরিচালনাকারী তথা কাস্টমারদের অনুকূলে চালু করতে অনুমতি দিয়েছেন।
শাহিনা খানের আইনজীবী জাকির হোসেন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, জোবায়দা রহমান, শাহিনা খান ও ইকবাল মান্দ বানুর নামে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় দুটি লকার ছিল। সেখানে তাঁদের সোনার অলংকারাদি ও রুপা রাখা ছিল।
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকার আমলে তারেক রহমান ও তাঁর পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ ওঠায় ২০০৭ সালের ২৫ মার্চ ধানমন্ডি থানায় জিডি মূলে জোবায়দা রহমান (স্বামী- তারেক রহমান), জোবায়দার বোন শাহিনা খান এবং তাঁদের মা ইকবাল মান্দ বানুর নামে বরাদ্দকৃত স্ট্যান্ডার্ড ব্যাংক ধানমন্ডি শাখায় থাকা ৩৬/২৩ এবং ৩৬/২৪ নম্বর লকার থেকে ১ কেজি ৬৭০ গ্রাম অলঙ্কারাদি জব্দ করা হয়।
পরবর্তীকালে ওই দিনই জব্দকৃত অলংকারাদি ব্যাংকটির ওই শাখার তৎকালীন সেলস টিম ম্যানেজার আবদুল্লাহ আল জায়ীদের কাছে আদালত জিম্মায় দেন।
পরবর্তীকালে আবেদনকারী শাহিনা খান নিজে, তাঁর মা ইকবাল মান্দ বানু ও বোন জোবায়দার যৌথ নামে বরাদ্দপ্রাপ্ত লকার চালুর আদেশ দিতে আদালতে আবেদন করা হয়।
আবেদন শুনানির পর ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দিতে নির্দেশ দেন আদালত। ধানমন্ডি থানা প্রতিবেদন দিয়ে আদালতকে জানায়, ব্যাংকের লকারে থাকা স্বর্ণালংকারের বিষয়ে কোনো মামলা–মোকদ্দমা নেই। কিন্তু তারপরও স্বর্ণালংকার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
এ অবস্থায় আজকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত স্বর্ণালংকার ব্যাংকের জিম্মায় থাকার আগের আদেশ বাতিল করেন। একই সঙ্গে জোবায়দা পরিবারের জিম্মায় দেওয়ার নির্দেশ দেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৩ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে