কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১০ মিনিটে ১১০টি চারারোপণের মধ্য দিয়ে আষাঢ় মাসকে (বর্ষাকাল) স্বাগত জানানো হয়েছে। অনলাইন প্লাটফর্ম ‘ভয়েস অব পাকুন্দিয়া’ চারারোপণের মধ্য দিয়ে বর্ষাকালকে বরণের এ কর্মসূচি পালন করে।
এ লক্ষে আজ শনিবার (১৫ জুন) সকাল ১০টা থেকে ১০টা ১০ মিনিট পর্যন্ত কিশোরগঞ্জ-ঢাকা মহাসড়কের পাকুন্দিয়া উপজেলার সুখিয়া থেকে কোদালিয়া পর্যন্ত রাস্তার দুই পাশে ১১০টি চারারোপণ করা হয়। এতে অংশ নেয় ভয়েস অব পাকুন্দিয়ার ১১০ জন সেচ্ছাসেবী।
জানা গেছে, ‘সবাই মিলে করব চারারোপণ; ফ্রেশ অক্সিজেন করব গ্রহণ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইনভিত্তিক সামাজিক প্লাটফর্ম ভয়েস অব পাকুন্দিয়া এ কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ চারারোপণ কর্মসূচি পালন করা হয়। নিম, মেহগনি, কৃষ্ণচূড়া, আম, জাম, কাঁঠাল ও সুপারি ইত্যাদি জাতের গাছ লাগানো হয়।
ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠাতা এসএম রায়হান বলেন, ‘ভয়েস অব পাকুন্দিয়ার প্রতিষ্ঠা হয়েছে সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে। করোনা মহামারিতে ভয়েস অব পাকুন্দিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ছাড়া হতদরিদ্র, অসহায়, অসুস্থ মানুষের কল্যাণে মানবিক কাজের মাধ্যমে এরই মধ্যে ভয়েস অব পাকুন্দিয়া সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।’
তিনি আরও বলেন, ‘শনিবার ১০ মিনিটে ১১০টি চারারোপণের মধ্য দিয়ে আষাঢ় মাসকে (বর্ষাকাল) স্বাগত জানানো হয়েছে। পুরো দুই মাস ব্যাপী চারারোপণ কর্মসূচী চলবে। আমাদের এ কর্মসূচির উদ্দেশ্যই হলো মানুষকে সচেতন করা। প্রত্যেকে যদি এই মৌসুমে আমরা অন্তত একটি করেও চারারোপণ করি, এতে আমাদের পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে