
রাজধানী বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে (৪৩) গুলি করে তাঁর সঙ্গে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রামপুরা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন আনোয়ার হোসেনের স্ত্রী।
ডাকাতির এই মামলায় ৬–৭ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় ওই বাসার এক নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে এসব তথ্য জানান রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ।
ওসি বলেন, ‘ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে তার সঙ্গে থাকা ১৬০ ভরি স্বর্ণ ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অজ্ঞাতনামাদের আসামি করে এই মামলা করা হয়।’
ওই বাসার নিরাপত্তাকর্মীকে আটকের বিষয়ে তিনি বলেন, ‘বাসায় প্রবেশের সময় স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে গুলি করে স্বর্ণালংকার ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় নিরাপত্তাকর্মীকে গেট খোলার কথা বললেও তিনি খোলেননি। তাঁকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দুপুরে থানায় নিয়ে আসা হয়েছে। তবে আটক বা গ্রেপ্তার কিছুই করা হয়নি।’
এর আগে গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে বনশ্রীর ডি ব্লকের ৭ নম্বর রোডে টার্গেট করে আসা তিনটি মোটরসাইকেল স্বর্ণ ব্যবসায়ীর পথরোধ করে তাঁর কাছে থাকা স্বর্ণ এবং নগদ এক লাখ ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় ব্যবসায়ী আনোয়ারকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে