
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তিন চাকার যান টমটম পার্কিং নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর সঙ্গে পশ্চিম ভাড়াউড়া গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল শহরের গদারবাজার এলাকার এ ঘটনা ঘটে। খবর পেয়ে মহসিন মিয়া মধু ও তাঁর ভাই সেলিম মিয়াসহ তাঁদের পক্ষের ১৪ জনকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল। ঘটনা নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
এদিকে ঈদুল ফিতরের ছুটিতে শ্রীমঙ্গলে বেড়াতে আসা পর্যটকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, শহরের গদারবাজার এলাকায় সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারের সামনে টমটম পার্কিং করেন একজন চালক। এ ঘটনা নিয়ে মধু মিয়ার সঙ্গে পশ্চিম ভাড়াউড়া এলাকার কয়েকজন সঙ্গে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মধু মিয়ার সঙ্গে টমটমচালকদের পক্ষে সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আনার মিয়ার হাতাহাতি হয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সহযোগিতায় শহরে দোকানপাটে আটকে পড়া সাধারণ মানুষ নিরাপদে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি দোকান ও গাড়ি ভাঙচুর করা হয়।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, শ্রীমঙ্গলে সাবেক মেয়র মহসিন মিয়া মধুর বিনা লাভের বাজারে হামলার ঘটনায় দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে মধু মিয়াসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে