মাদারীপুর-৩ (কালকিনি) আসনে নৌকায় সিল দিয়ে বাক্স ভরার ঘটনায় একটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ রাখা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ রমজানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান বলেন, ‘ঝামেলা দেখে আমরা দ্রুত কেন্দ্রে চলে আসি। ভোট গ্রহণ আপাতত বন্ধ রাখা হয়েছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বর্তমানে কেন্দ্রের পরিস্থিতি শান্ত রয়েছে।’
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলমগীর মৃধা বলেন, ‘এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৬১৯ জন। সকাল ১০টা পর্যন্ত ২০০ ভোট কাস্টিং হয়েছে। সাবেক ইউপি মেম্বার নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী ব্যালট বইয়ে সিল মারছিলেন। তাতে বাধা দিতে গেলে আমাকে ভোট বন্ধ করে দেওয়ার হুমকি দেন। পরে এক পুলিশের এসআইয়ের গায়ে হাত দেন। তাতে উত্তেজনা সৃষ্টি হলে কেন্দ্রটি আমরা সাময়িক বন্ধ রেখেছি। ইউএনওকে খবর দিয়েছি। তিনি এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেল সোয়া ১১টার দিকে এই কেন্দ্রে আসেন আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ। এ সময় গোলাপের সঙ্গে ২০-২৫ জন কর্মী-সমর্থক ছিলেন। তিনি কেন্দ্রে আসার পরই স্বতন্ত্র প্রার্থীর তাহমিনা বেগমের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়। পরে ব্যালট বইয়ে নৌকায় সিল দেওয়া শুরু করেন নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী। এ সময় দুপক্ষে উত্তেজনা দেখা দিলে কেন্দ্রের ভোট গ্রহণ সাময়িক বন্ধ করে দেওয়া হয়।
তবে নৌকার পোলিং এজেন্ট দুলাল ব্যাপারী দাবি করেন, ‘নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হয়নি। আমি কিছুই করিনি। ঈগলের এজেন্ট কোথায় তা বলতে পারব না।’
স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বলেন, ‘আমার এজেন্টদের বের করে দিয়ে নৌকায় প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছিল। ভোটের পরিবেশ নষ্ট করছেন গোলাপ। প্রশাসনকে বিষয়টি কঠোরভাবে দেখার অনুরোধ করছি।’
এ বিষয়ে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা উত্তম কুমার দাশ আজকের পত্রিকাকে বলেন, অনিয়মের অভিযোগে রমজানপুরের ভোটকেন্দ্রটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে