
রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রকাশ্যে জবাই’ শিরোনামে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, সেটি ‘জবাই করার ভিডিও নয়’ বলে দাবি করছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা বলছে, সেখানে কাউকে জবাই করা হয়নি, কেউ মারাও যায়নি। বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি নিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, গত বৃহস্পতিবার সকালে আদাবরের শেখেরটেক এলাকায় ‘কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের দ্বন্দ্বের’ জেরে একজনকে ছুরিকাঘাত করে ফেলে রাখা হয় টিনের চালার ওপর। পরে আহত ওই যুবকের গ্রুপের সদস্যরা তাঁকে চালা থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিওটি তখনকার। ওই সময়কার ধারণ করা একটি ভিডিওকে ‘প্রকাশ্যে জবাই’ বলে প্রচার করা হচ্ছে।
জানতে চাইলে আদাবর থানার ওসি মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, বুধবার থেকে ‘ভুল তথ্যসহ’ ফেসবুকে ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে’ এক সপ্তাহ আগের ওই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। ভাইরাল হওয়ার ভিডিওর ঘটনা নিয়ে থানা-পুলিশের কাছে কেউ অভিযোগ করেনি। তবে হামলাকারীদের মধ্যে আল-আমিন ও রিয়া নামের দুজন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয়েছেন।
আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে মোহাম্মদপুরের জেনিভা ক্যাম্প ভিত্তিক মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে কয়েকটি পক্ষের মধ্যে প্রায় প্রতিদিনই সংঘর্ষের ঘটনা ঘটছে। গত দুই মাসে সেখানে অন্তত পাঁচজন নিহতও হয়েছেন। ওই ক্যাম্পসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে যৌথ বাহিনী ৫৪ জনকে গ্রেপ্তার করেছে গত কয়েক দিনে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে