
টাঙ্গাইলের সখীপুরে কবি ইমরুল কায়েসের ‘মগ্ন চৈতন্যের ব্যবচ্ছেদ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার রাত ৮টায় সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক শাকিল আনোয়ারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন নাট্যজন আলী হাসান, অধ্যাপক আব্দুল আলীম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের কণ্ঠশিল্পী এম এ হাশেম, প্রভাষক রফিকুল ইসলাম, আব্দুল মালেক খান, বিএনপি নেতা কবির হাসান, মোস্তাফিজুর রহমান রুবেল প্রমুখ।
এ সময় বইটির লেখক কবি ইমরুল কায়েস বলেন, দীর্ঘদিন ধরে আমি লেখালেখির সঙ্গে জড়িত। আমার বেশ কিছু গদ্য ও কবিতা রয়েছে, তবে ‘মগ্ন চৈতন্যের ব্যবচ্ছেদ’ আমার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ। বই এবারের বইমেলায় পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে পাঠকদের বেশ সাড়া পেয়েছি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে