আশির দশকে কাজ শুরু করলেও এখনো জাতীয়করণের আওতায় আসেনি সরকারের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির ভ্যাকসিন বাহকেরা। ৩০ বছর ধরে দৈনিক মজুরিতে খাটছেন তাঁরা।
স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে বারবার আশ্বাসের পর ব্যবস্থা নেওয়া হলেও জাতীয়করণের প্রক্রিয়া এখনো ঝুলে আছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ২০তম গ্রেড অনুযায়ী জাতীয়করণের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ শুক্রবার রাজধানীর মহাখালীর জনস্বাস্থ্য ইনস্টিটিউটে চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ বিভাগীয় ইপিআই অর্ডার অথবা ভ্যাকসিন বাহক কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে এ দাবি জানান ভুক্তভোগীরা।
সমিতির সভাপতি বাবুল হোসেন তালুকদার বলেন, ১৯৮৭-৮৮ সালে কার্যক্রম শুরু হয়। তখন থেকে বহু মানুষ আমরা খেটে আসছি। কাজ করলে টাকা পাই, কাজ না থাকলে পাই না। বর্তমানে দৈনিক ৫০০ টাকা মজুরিতে সারা দেশে ১ হাজার ৩০৮ জন কর্মচারী কাজ করছি। এতে ২৪ কার্যদিবসে প্রতি মাসে ১২ হাজার টাকা পেয়ে থাকি। এ ছাড়া পরিবহন বাবদ আরও কিছু টাকা মিলে ১৪ হাজার টাকা পাই। এগুলো ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন সংস্থার ফান্ড থেকে দেওয়া হয়।
বাবুল হোসেন বলেন, বিভিন্ন সংস্থা থেকে আসা টাকা সরকারের রাজস্ব খাতে জমা নিয়ে আমাদের চাকরি জাতীয়করণ করা হোক। ২০তম গ্রেডে এনে মোট ১৪ হাজার ৭৮৭ টাকা বেতন ও বছরে ৫টি বোনাস দেওয়ার দাবি আমাদের।
সমিতি থেকে সরকারের কাছে দাবি জানিয়ে বলা হয়, দাতা সংস্থা থেকে পাওয়া অর্থ সরকারের রাজস্ব খাতে জমা নিয়ে আমাদের চাকরি জাতীয়করণ করা হোক।
সংবাদ সম্মেলনে ইপিআই কর্মসূচির ভ্যাকসিন বাহক হিসেবে কর্মরত প্রায় ৫০ জন কর্মচারী উপস্থিত ছিলেন।
জানা গেছে, চাকরি জাতীয়করণের দাবিতে এর আগে ২০১৭ সালের ৩১ জানুয়ারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে আবেদন করেন ভ্যাকসিন বাহকেরা। পরের বছর ২৬ জুলাই বেশ কিছু সুপারিশ করে স্বাস্থ্য অধিদপ্তর সেটি মন্ত্রণালয়ে পাঠায়। তবে তাতে কোনো অগ্রগতি না হওয়ায় আদালতের শরণাপন্ন হন তাঁরা। পরে ২০১৯ সালের ১২ ডিসেম্বর দুই মাসের মধ্যে ব্যবস্থা নিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেন আদালত।
সেই আদেশনামা স্বাস্থ্য অধিদপ্তরে আসলে গত বছরের ২ ডিসেম্বর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
সে অনুযায়ী ইপিআই কার্যক্রম পরিচালনার জন্য মাঠ পর্যায়ের অনিয়মিত শ্রমিক হিসেবে পদ সৃষ্টি করে গত ১৭ জুলাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পাঠানো হয়। তবে প্রায় দুই মাস হতে চললেও এখনো জাতীয়করণের ঘোষণা পাননি এসব কর্মচারীরা।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে