
টাঙ্গাইলে ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়েছে। ৮৩ বছর ধরে এ আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে ছিল হাঁড়ি ভাঙা, বালিশ খেলা, সাইকেল চালানো প্রতিযোগিতা। এসব দেখতে হাজারো মানুষের ঢল নামে।
সদর উপজেলার দ্যাইনা ইউনিয়নের চিলাবাড়ি স্কুল মাঠে ঈদুল ফিতরের দিন গতকাল সোমবার বিকেলে এসব প্রতিযোগিতা হয়। দ্যাইনা ঘোড়দৌড় কমিটি ৮৩ বছর ধরে ঈদুল ফিতরের দিন ঘোড়দৌড়সহ বিভিন্ন গ্রামীণ খেলা এবং মেলার আয়োজন করে আসছে।
উৎসবের মূল আকর্ষণ ছিল ঘোড়দৌড়। প্রতিযোগিতা দেখতে আসে নানা বয়সী মানুষ। কানায় কানায় পূর্ণ হয়ে উঠে স্কুল মাঠ। অনেকে পাশের বাড়ির ছাদে উঠে প্রতিযোগিতা উপভোগ করে। এ উপলক্ষে মেলা বসে। এতে হরেক রকমের পণ্যের পসরা সাজান দোকানিরা। শিশুদের জন্য ছিল নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড।
দর্শনার্থীরা জানান, ঈদের দিন এমন আয়োজন আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। এতে সবাই মুগ্ধ। পরিবার-পরিজন নিয়ে তারা এ উৎসব উপভোগ করেছেন। প্রতিবছরই এমন আয়োজন অব্যাহত থাকার দাবি জানান তাঁরা।
বৃদ্ধ আজিজুল ইসলাম বলেন, ‘ছোটবেলা থেকেই ঘোড়দৌড়সহ বিভিন্ন খেলা দেখে আসছি। মুরব্বিসহ সব বয়সের মানুষ এগুলো উপভোগ করে।’

অরিক নামের এক দর্শনার্থী বলেন, ‘ছেলেমেয়ে নিয়ে দেখতে এসেছি। খুব ভালো লেগেছে। আমাদের পরবর্তী প্রজন্মও যাতে এমন আয়োজন দেখতে পারে।’
সানজিদা ও আফরিন নামের দুই শিশু জানায়, তারা মা-বাবা সঙ্গে এসে ঘোড়ার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতা দেখেছে। অনেক ভালো লেগেছে।
আয়োজক কমিটির পক্ষে সানজিদা করিম কোরআন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রেজাউল করিম বলেন, ‘৮৩তম বারের মতো এমন আয়োজন করা হয়েছে। আমাদের পূর্বপুরুষেরা এমন আয়োজন করেছেন। এর ধারাবাহিতায় আমরাও আয়োজন করেছি। এ ধারা অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল। তিনি বলেন, ‘ঈদের আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে এমন আয়োজন প্রশংসনীয়। আশা করছি এ আয়োজন অব্যাহত থাকবে।’
রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, সহসভাপতি মামুন সরকার, জেলা তাঁতী দলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আব্দুর রাজ্জাক প্রমুখ।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে