বোনাস যা পাইছি পরিবারের সবার জন্য কেনাকাটা করতে করতে শেষ। নিজের জন্য একটা টুপি আর আতর কিনতেছি শুধু । এমনটাই বলছিলেন বায়তুল মোকাররমে টুপি কিনতে আসা বেসরকারি চাকরিজীবী আবদুস সামাদ।
আজ শুক্রবার রাজধানীর নিউমার্কেট, ফার্মগেট, কারওয়ান বাজার, বায়তুল মোকাররম এলাকা ঘুরে দেখা যায়, টুপি, আতর, তসবিহর দোকানগুলোতে উপচেপড়া ভিড় ৷ নতুন জামাকাপড়ের পাশাপাশি ঈদের নামাজের জন্য চাই নতুন টুপি আর আতর। তাই ঈদ প্রস্তুতির শেষ সময়টাতে এসে ভিড় বাড়ছে টুপি আর আতরের দোকানগুলোতে। যারা সামর্থ না থাকায় নতুন জামা কাপড় কিনতে পারেননি, তারাও চান নিদেনপক্ষে একটা নতুন টুপি কিনে নিতে। ধনবান থেকে শুরু করে একেবারে নিম্ন আয়ের মানুষও টুপি কেনেন। বিক্রেতারা বলছেন, ‘এ জন্যই শেষ সময়ে টুপি আতরের দোকানে ভিড় বাড়ে।’
ফার্মগেট এলাকার সেজান পয়েন্টের সামনে টুপির অস্থায়ী দোকান নূর হোসেনের। সারা বছর তিনি বাচ্চা আর তরুণদের বাহারি হ্যাটসহ নানা ধরনের টুপি বিক্রি করেন। তবে রমজান মাসে তাঁর পসরায় যুক্ত হয় গোলাকার নামাজের টুপি। আজকের পত্রিকাকে নূর হোসেন বলেন, ‘রোজা আসলে নামাজের টুপি ভালো বিক্রি হয়। আর চানরাতের আগের ছয় সাত দিনে বিক্রি বাইড়া যায়। তাই এই সময় নামাজের টুপিই আনি শুধু।’
নূর হোসেনের মতোই নিউমার্কেট এলাকায় টুপি নিয়ে বসেন মুন্সিগঞ্জের আব্দুল আলীম। আজকের পত্রিকাকে তিনি জানান, ঈদের চার পাঁচদিন আগে থেকে আতর টুপির বাজারটা জমতে শুরু করে। চাঁদ রাত পর্যন্ত দেদারসে এই দুটি পণ্য বিক্রি হয় বলে ঈদের দিন ভোরে বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছাড়েন তিনি।
আব্দুল আলীম বলেন, ‘এহনই বিক্রির সময়। এহন বাড়ি গিয়া বইসা থাকলে হইবো?’

দেশের সবচেয়ে বড় খুচরা টুপি বেচাকেনার বাজার হলো বায়তুল মোকাররম মার্কেট। এই মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, করোনা সংকট কাটিয়ে এবার তাদের ভালো বেচাকেনা হচ্ছে। ৩০ টাকা থেকে শুরু করে দুই হাজার টাকার টুপি বিক্রি হচ্ছে এই মার্কেটে। আর আতর বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫০০ টাকায়।
বিক্রেতারা জানান, বয়স্করা গোলাকার শক্ত টুপিগুলো বেশি কিনছেন। আর অপেক্ষাকৃত তরুণেরা কিনছেন পকেটে ভাজ করে রাখার মতো নরম টুপি। অন্যদিকে বয়স্করা প্রচুর আতর কিনলেও তরুণদের মধ্যে এর চাহিদা কম।
নিউমার্কেটে টুপি কিনতে আসা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র তাজুল আহমেদ বলেন, ‘আতর খুব একটা ব্যবহার করা হয় না ৷ বডিস্প্রেই ব্যবহার করি। তাই আতর কেনা হয় না৷’
নিউমার্কেট টুপি কিনতে আসা ঢাকা কলেজের ছাত্র ফরহাদ বলেন, ‘এই রোজায় অন্তত এক ডজন টুপি কিনছি ৷ বন্ধুদের জন্য একটাও রাখতে পারিনি। কালই এলাকায় চলে যাব। তাই আজ ভালো দেখে একটা টুপি কিনতে আসছি।’
দুই বছরের স্থবিরতা কাটিয়ে টুপি আতরের বাজার জমে উঠলেও বিক্রেতাদের অভিযোগ দাম বেড়ে যাওয়ার।
নিউমার্কেটে কেনাকাটা করতে আসা তাসবির হোসাইন বলেন, ‘প্রতিবছর ঈদে আমার টুপি কেনা হয় ৷ এবারের মতো এত বেশি দাম আগে কখনো দেখি নাই।’ অন্যদিকে বিক্রেতারা বলছেন, সবকিছুর দাম বেড়েছে। তাই টুপি আতরের দাম বৃদ্ধিটাও স্বাভাবিক।
ফার্মগেটের টুপি বিক্রেতা নূর হোসেন এ বিষয়ে বলেন, ‘দুই বছর ঈদের বাজার চলে নাই। মসজিদে সবাই নামাজ পড়তে পারে নাই। কারখানাগুলো দুইটা বছর কোটি কোটি টাকা লোকসান গুনছে ৷ এবার লোকসান পোষাইতে দাম বাড়াইছে ওরা ৷ আমরাও তাই বেশি দামে বিক্রি করতে বাধ্য হইতেছি।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে