
ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আস সামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পরবর্তী ৬০ দিনের জন্য দেশত্যাগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
দেশত্যাগের এই নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এরই মধ্যে ইমিগ্রেশন শাখার বিশেষ পুলিশ সুপার ছাড়াও বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
দুর্নীতি দমন কমিশনের আবেদনে বলা হয়েছে, তাকসিমের বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এই অভিযোগের ভিত্তিতে দুদক অনুসন্ধান চালাচ্ছে।
সূত্র থেকে জানা যায়, তাকসিম বিদেশে পালিয়ে যেতে পারেন। বিদেশে চলে গেলে তাঁর দুর্নীতি ও সম্পদের বিষয়ে অনুসন্ধান বাধাগ্রস্ত হতে পারে। এ কারণে তাঁর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া প্রয়োজন।
২০০৯ সালে প্রথম দফায় নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে মেয়াদ বাড়িয়ে আর পদ ছাড়তে হয়নি তাকসিম এ খানকে। তিনি সপ্তমবারের মতো ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পান।
সবশেষ করে গত বছরের জুলাই মাসে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে আরও তিন বছরের জন্য তাকসিম এ খানের মেয়াদ বাড়ানোর সুপারিশ করা হয়। এরপর থেকে তিনি সপ্তমবারের মতো মেয়াদ বাড়িয়ে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আর নিজ কার্যালয়ে আসেননি। গা-ঢাকা দিয়ে সবার সঙ্গে যোগাযোগ করছেন না। তিনি কোথায় আছেন তা জানেন না ঢাকা ওয়াসার অন্য কর্মকর্তারা।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৪ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৭ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে