
মানিকগঞ্জের যুবক জুলহাস মোল্লা একটি ‘উড়োজাহাজ’ তৈরি করে চমক সৃষ্টি করেছেন। তাঁর এমন কাজে খুশি হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে আর্থিক সহায়তা তুলে দেন।
প্রতিনিধিদল জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জুলহাস মোল্লার সঙ্গে সাক্ষাৎ করতে যান তাঁরা। তাঁর এই উদ্ভাবনী কাজ দেখে যেমন অভিভূত হয়েছেন, তেমনি প্রশংসা করেছেন তারেক রহমান।
প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খান রিতা, বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, জাতীয়তাবাদী পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুর মোর্শেদ ইমন প্রমুখ।
আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা তাঁকে ৫০ হাজার টাকা আর্থিক সহযোগিতা করেছি।’

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে