
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিম ও তাঁর স্ত্রী আরজুদা করিমের বিদেশ গমনের অনুমতি দেওয়া হয়েছে। গত রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই অনুমতি দেন।
দুর্নীতির অভিযোগ থাকায় এক মাস আগে তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।
আদালত সূত্রে জানা গেছে, অভিযোগ সংশ্লিষ্টদের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাঁদের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল-মামুন শুনানি করেন। ব্যারিস্টার মামুন আজ সোমবার জানান, চিকিৎসা ও ওমরাহ পালনের জন্য সৌদি আরব গমনে অনুমতি চেয়ে আবেদন করেন ওবায়দুল করিম, তাঁর স্ত্রী আরজুদা করিম ও তাঁর মেয়ে জেরিন করিম। শুনানি শেষে আদালত ওবায়দুল করিম ও তাঁর স্ত্রীর বিদেশ গমনের অনুমতি দেন।
এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল করিমসহ পরিবারের সদস্যদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করেন একই আদালত।
পরে ১০ মার্চ দুর্নীতির অভিযোগ অনুসন্ধানাধীন থাকায় অভিযুক্ত ওবায়দুল করিম, তাঁর পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ময়মনসিংহ ও মুন্সিগঞ্জ জেলায় থাকা ৪৩ দশমিক ২৫ একর জমি ক্রোকের আদেশ দেন আদালত, যার দলিলমূল্য দেখানো হয়েছে ২ কোটি ৯০ লাখ ৯১ হাজার টাকা।
এ ছাড়াও অভিযুক্ত ব্যক্তিদের নামে রাজধানীর গুলশান এলাকায় থাকা প্রায় ৪ হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেওয়া হয়। তা ছাড়া ওবায়দুল করিম ও তাঁর স্বার্থসংশ্লিষ্টদের নামে বিভিন্ন ব্যাংকের ৩১টি হিসাবে থাকা ২০ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৬৫৮ টাকা এবং ৬ হাজার ৫৭৫ ডলার অবরুদ্ধেরও আদেশ দেওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২০ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে