
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে ইলিশ মাছ ধরায় এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এ সময় সাত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।
আজ বুধবার দুপুর ১২টার দিকে হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন। এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত আমজাদ মোল্লা (৫০) উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের পাটগ্রাম চরের আলম মোল্লার ছেলে।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুমিন খান বলেন, মঙ্গলবার রাতে পদ্মা নদীর হরিনা ঘাট এলাকা থেকে ইলিশ ধরছিলেন আমজাদ। এ সময় সাত কেজি ইলিশসহ তাঁকে আটক করা হয়। পরে আজ ভ্রাম্যমাণ আদালতে ইউএনও জরিমানা করেছেন। জব্দ করা মাছ মাদ্রাসায় দেওয়া হবে।
ইউএনও শাহরিয়ার রহমান বলেন, মৎস্য রক্ষা ও সুরক্ষা আইন ১৯৫০ এর ৪ ধারায় আমজাদ মোল্লাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আন্ধারমানিক ঘাটে এনে ধ্বংস করা হয়েছে বলে জানান, হরিরামপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইকরাম।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে