এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ঢাকার ডেমরা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের ৫১ শিক্ষার্থী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। গত সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রকাশ করা ফলাফলে এ তথ্য জানা যায়। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।
এবার ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া শীর্ষদের মধ্যে এই কলেজের শিক্ষার্থী সানজিদা সুলতানা মাহী ১১ তম স্থান অধিকার করেছেন। কলেজ সূত্রে জানা গেছে, কলেজটি থেকে ২০২৩ সালেও ৩৫ শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। একই সঙ্গে বুয়েট ও প্রকৌশলের গুচ্ছ শাখাতেও শিক্ষার্থীদের সাফল্য ছিল। এ ছাড়া কলেজের শিক্ষার্থীরা ঢাবিসহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ পেয়েছেন।
এদিকে যাত্রাবাড়ীতে ড. মাহবুবর রহমান মোল্লা কলেজ থেকেও এবার ৩০ জন শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ ও সলিমুল্লাহ মেডিকেল কলেজসহ দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান মোল্লা বলেন, ‘আমাদের দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খুবই মেধাবী ও স্বাপ্নিক। দুটো কলেজ থেকেই সন্তোষজনক শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন। এসব অদম্য মেধাবীদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন।’
তিনি আরও বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফলাফল করছে শিক্ষার্থীরা।’ মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিবছর মেডিকেল ও বুয়েটে ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে বলে জানান তিনি।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩৪ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে