ঢাকার দোহার উপজেলার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ভাঙচুরের মামলা করা হয়েছে। গত সোমবার নজরুল ইসলাম খালাসি নামের স্থানীয় এক ট্রাকচালক বাদী হয়ে দোহার থানায় মামলাটি করেন। এ মামলায় বিএনপির ৮৩ নেতা-কর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা বিএনপির সভাপতি এস এম নজরুল ইসলাম মেছের, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌর বিএনপির সভাপতি এস এম কুদ্দুস, সেন্টু ভূঁইয়া, মাহাবুব ব্যাপারী, মো. রাসেল, হামিদুল ইসলাম সোহাগ, মো. বাবু, লুৎফুর শেখ, শেখ সবুজ, শাহিন মোল্লা, ওয়াসিম, শামীম মোল্লা, গফফার, সেলিম ব্যাপারী, শহীদ শরিফ প্রমুখ।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে আসামিরা দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ঢাকা-দোহার আঞ্চলিক সড়কের ওপর ইটপাটকেল ফেলে অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় গাড়ির টায়ার জ্বালিয়ে চলাচলরত ট্রাকের কাচ ভাঙচুর করেন তাঁরা। পরে পুলিশের গাড়ি আসতে দেখে নেতা-কর্মীরা পালিয়ে যান। এরপর তিনটি ককটেল, পাঁচটি বাঁশের লাঠি, ৩৫টি ইটের খণ্ড পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে দোহার থানার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, গত সোমবার ট্রাকচালক নজরুল ইসলাম খালাসি বাদী হয়ে দোহার থানায় ভাঙচুর মামলাটি করেন। তবে এ মামলায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে