
রাজবাড়ীর পাংশায় নিষেধাজ্ঞার সময়ে নদীতে ইলিশ মাছ ধরার অপরাধে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫ কেজি ইলিশ মাছ জব্দ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
গতকাল শনিবার বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ আহম্মেদ।
উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সাঈদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ সংরক্ষণ অভিযানে পাংশা উপজেলার পদ্মা নদী এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়জন জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ২০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা। এ ছাড়া জব্দ করা পাঁচ কেজি ইলিশ মাছ এতিমখানায় দান করা হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর (পাংশায় দায়িত্বপ্রাপ্ত) ওয়ারেন্ট অফিসার সফিউল্লাহসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন পাংশা মডেল থানা-পুলিশের একটি দল।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে