
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টাকে সকালে ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়ার কথা বলেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াস মাতুব্বর। একই সঙ্গে তিনি দেশের মানুষের শান্তির জন্য ত্বরিত গতি ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
আজ শুক্রবার বিকেলে ফরিদপুরে সংগঠনটির কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এমন মন্তব্য করেন। জেলা শহরের কবি জসিম উদ্দীন হল রুমে জেলা শাখার আয়োজনে প্রথমবারের মতো সংগঠনটির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস বলেন, আপনারা যাঁরা সরকারে আছেন, ঘুমিয়ে ঘুমিয়ে অর্ডার দিলে হবে না। আপনাদের বুঝতে হবে, শেখ হাসিনার দোসররা লেগে আছে। তারা চুরি, ছিনতাই, ডাকাতি যতটা পারবে ততটা করবে। সুতরাং আপনাদের উচিত মানুষকে শান্তি দেওয়া। স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত সকালে ফাটাকেষ্ট মুভি দেখে ঘর থেকে বের হওয়া। কারণ, প্রশাসনেও কিন্তু ভারতের দোসররা বসে আছে।
কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন দলটির কেন্দ্রীয় কমিটির দক্ষিণবঙ্গের সমন্বয়ক ইকরাম আলী। বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সৈয়দ রাকিবুল হোসেন, যুববিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ অভি প্রমুখ।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে