
রাজধানীর মোহাম্মদপুরে একটি বিড়াল হত্যার ঘটনায় ঢাকার আদালতে মামলা করা হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াকের আদালতে এই মামলা করা হয়। আদালতে পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ারের পক্ষে এ মামলার আবেদন করেন নাফিসা নওরীন চৌধুরী।
মামলায় আসামি করা হয় আকবর হোসেন শিবলু নামের এক ব্যক্তিকে। তিনি মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের বাসিন্দা। ওই টাওয়ারের নবম তলার বাসিন্দা মনসুর বিড়ালটির মালিক।
মামলার বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানান, আদালত অভিযোগের বিষয়ে মোহাম্মদপুর থানা-পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগ বলা হয়, ১ ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের নবম তলার মনসুরের বিড়ালটি হারিয়ে যায়।
পরে ভবনের সিসিটিভির ভিডিওতে দেখা যায়, আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো ‘লাথি’ মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে মাড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, প্রাণীর প্রতি অমানবিক আচরণ করে হত্যা করা হয়েছে। আসামির বিরুদ্ধে এই অভিযোগ আমলে নিয়ে শাস্তির ব্যবস্থা করা প্রয়োজন।
এই মামলায় বাদী সাক্ষীগণের মাধ্যমে ঘটনা প্রমাণ করবেন বলেও আরজিতে বলা হয়। মামলার আরজিতে আরও বলা হয়, ঘটনা প্রমাণের জন্য ভিডিও ফুটেজ বাদীর কাছে সংরক্ষিত আছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে