রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এএসপি ব্যারাকের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রাকিবুল ইসলাম (৩০)। তাঁর বাড়ি ভৈরবে। রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন তিনি।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা বলেন, মোটরসাইকেল আরোহী তিন রাস্তার মোড় থেকে বছিলার দিকে যাচ্ছিলেন। মাঝপথে পুলিশের এসপি ব্যারাকের সামনের সড়কে একটি কাভার্ডভ্যান ওই মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে তিনি ছিটকে পড়লে হেলমেট ভেঙে তাঁর মাথায় প্রচুর রক্তক্ষরণ হয়।
পথচারীরা তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মকিদুল ইসলাম বলেন, রাকিবুল ইসলামের মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। ময়নাতদন্ত শেষে নিহতের স্ত্রীর কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরিবার এখন পর্যন্ত কোনো মামলা করেনি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে