ঢাকা: ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে দেশটিকে জরুরী চিকিৎসা সামগ্রী ত্রাণ হিসেবে পাঠাতে চেয়েছিলো বাংলাদেশ। তারই অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির আজ ভারতে পাঠাচ্ছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, ভারতে করোনা পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাওয়ায় সম্প্রতি বাংলাদেশের পক্ষ থেকে জরুরী ভিত্তিতে ঔষধ এবং চিকিৎসা সামগ্রী দিতে প্রস্তাব দেয়া হয়েছিলো। এতে ১০ হাজার এন্টি-ভাইরাল ইনজেকশন, মুখে খাওয়া এন্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিইসহ বেশ কয়েক হাজার জিংক, ক্যালসিয়াম, ভিটামিন-সি এবং অন্যান্য প্রয়োজনীয় ঔষধ দিতে চায় ঢাকা। ভারতের মানুষের জীবন বাঁচাতে বাংলাদেশের সম্ভাব্য সকল সহযোগিতার বিষয়ে প্রস্তুত ঢাকা। ভারতের চাহিদা অনুযায়ী আরও সহযোগিতা করতে আগ্রহী বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ভারত বাংলাদেশের সহযোগিতা গ্রহণে সম্মত হয়েছে। বাংলাদেশকে তারা রেমডেসিভির পাঠাতে অনুরোধ করেছে। তারই প্রেক্ষিতে এটি পাঠানো হচ্ছে। এছাড়া প্রতিশ্রুত অন্যান্য ঔষধগুলোও পাঠাতে প্রস্তুত ঢাকা। আজ বুধবার বেনাপোল বন্দর দিয়ে এবারের চালানটি ভারতে যাবে।
আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ভারতের কাছে তা হস্তান্তর করবে।
এর আগে ভারতের ঝাড়খণ্ড প্রদেশ বাংলাদেশ থেকে রেমডেসিভির আমদানি করতে চেয়েছিলো। রেমডিসিভির আমদানি করতে কেন্দ্রীয় সরকারের অনুমতিও চেয়েছিলো ঝাড়খণ্ড। ইতিমধ্যে দেশটির ঝাড়খণ্ড রাজ্যকে রেমডেসিভির বিক্রির জন্য চিঠি দিয়েছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৫০ হাজার শিশি রেমডেসিভির ১০ লাখ ডলারে বিক্রির কথা চিঠিতে জানিয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে