
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘ইলিশ আমাদের সম্পদ। এমন না যে এটা পাওয়া যাচ্ছে না। শুধু দাম বেশি হওয়ার কারণে সাধারণ মানুষ ইলিশ মাছ খেতে পারেন না—এটা বড় ধরনের অন্যায়। এ অন্যায় থেকে কী করে পরিত্রাণ পাওয়া যায়, সে চেষ্টা আমাদের করতে হবে।’
আজ শনিবার শরীয়তপুরের নড়িয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারকে নিয়ে সুরেশ্বর লঞ্চঘাটে এ সভা হয়।
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা যদি নিষেধাজ্ঞার সময়টা মেনে চলতে পারি, আর যদি ইলিশের উৎপাদন বাড়াতে পারি, তাহলে অবশ্যই বাজারে ইলিশের দাম কমার সুযোগ সৃষ্টি হবে।’
ইলিশকে স্বর্ণের ডিম পাড়া হাঁসের সঙ্গে তুলনা করে উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘সেই হাঁসটাকে যদি আমরা একদিন জবাই করে খেয়ে ফেলি, তাহলে কি আমরা প্রতিদিন স্বর্ণের ডিম পাব? আমাদের কর্তব্য সেই হাঁসটাকে রক্ষা করা। তাহলে আমরা প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম পাব।’
নিষেধাজ্ঞার সময় অভিযান বিষয়ে তিনি বলেন, ‘অভিযান কথাটা বলতে আমার ভালো লাগে না। অভিযান হলো মাদকদ্রব্য ধরার জন্য, সন্ত্রাসীদের ধরার জন্য। কিন্তু আপনারা জেলে, মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, আপনাদের ধরতে হয় এর চেয়ে দুঃখজনক কি হতে পারে? এটা আমরা করতে চাই না।’
উপদেষ্টা বলেন, ‘জেলেদের সহায়তা করা আমাদের যেমন কর্তব্য, তেমনি ছেলেদের কর্তব্য মা ইলিশ রক্ষা অভিযান সফল করতে প্রশাসনকে সহায়তা করা।’
এ সময় তিনি সুরেশ্বর লঞ্চ ঘাটকে বড় ধরনের একটি মৎস্য অবতরণ কেন্দ্র নির্মাণের কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সাদিয়া জেরিন এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জিল্লুর রহমান, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য প্রমুখ।
সচেতনতা সভায় জেলা ও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মৎস্য বিভাগ, স্থানীয় ব্যক্তিবর্গ ও জেলেসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২০ দিন মা ইলিশ ধরা, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়–বিক্রয় নিষিদ্ধ করেছে সরকার।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে