
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে কথিত হিজরতের নামে ঘরছাড়া ৯ তরুণ-তরুণীকে পরিবারের কাছে ফিরিয়ে দিল র্যাব। আজ সোমবার দুপুরে রাজধানীর কুর্মিটোলায় র্যাব সদর দপ্তরে বাহিনীর প্রধান এম খুরশীদ হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেন।
এ সময় ৯ জনকে পৃথকভাবে ১০ হাজার টাকা, বই ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
পরিবারের কাছে ফেরা তরুণ-তরুণীরা হলেন—আবু বকর সিদ্দিক, ফয়সাল হোসেন, মো. ফারুক হোসেন, মো. আলিফ খান, মুফলিয়া আক্তার, তাজকিয়া তাবাসসুম, জান্নাতুল ফেরদৌস, রুনা আক্তার ও কানিজ ফাতিমা ইফতি।
র্যাবের গোয়েন্দাপ্রধান লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক (এডিজি, অপারেশন) কর্নেল কামরুল হাসান, এডিজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ। বিশেষ আলোচক ছিলেন মুফতি মানসুর আহমাদ।
র্যাব বলছে, এখন পর্যন্ত বিভিন্ন জঙ্গি সংগঠনের প্রায় ২ হাজার ৯০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জঙ্গিবিরোধী অভিযান পরিচালনার পাশাপাশি ডি-রেডিক্যালাইজেশনের মতো নতুন পন্থা অনুসরণ করে পথভ্রষ্টদের সমাজের মূলধারায় ফিরিয়ে এনে তাদের বিভিন্ন পুনর্বাসনের মাধ্যমে সরকারের সন্ত্রাসবিরোধী পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
জঙ্গিবাদ একটি আদর্শিক সমস্যা। সুতরাং তা মোকাবিলায় প্রয়োজন ধর্মের সঠিক ব্যাখ্যা তুলে ধরা। র্যাব শুরু থেকেই ধর্মের এই অপব্যাখ্যাকে মোকাবিলার জন্য জঙ্গিবাদের Counter Narrative হিসেবে র্যাব ‘জঙ্গিবাদীদের অপব্যাখ্যা এবং পবিত্র কোরআনের সংশ্লিষ্ট আয়াত ও হাদিসের সঠিক ব্যাখ্যা’ সংবলিত একটি বই প্রকাশ করেছে, যা জঙ্গিবাদবিরোধী প্রচারণায় ব্যাপক অবদান রাখছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৮ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে