
আজ ২৬ মার্চ। ৫৫তম মহান স্বাধীনতা দিবস। এ উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে দলমত-নির্বিশেষে সর্বস্তরের মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসেছে। শ্রদ্ধাঞ্জলি হিসেবে এনেছে ফুল কিংবা ফুলের তোড়া। সেই সব ফুলের স্থান হচ্ছে স্মৃতিসৌধের শহীদ বেদিতে। হাজারো জনতার শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে শহীদ বেদি।
স্বাধীনতা উদ্যাপনে স্মৃতিসৌধে আগতদের মধ্যে অনেকে বিভিন্ন সংগঠন বা প্রতিষ্ঠানের ব্যানার নিয়ে এসেছেন। কেউ কেউ এসেছেন ব্যক্তি হিসেবে। কেউ পরিবার নিয়ে। স্মৃতিসৌধ চত্বরে আগত হাজারো মানুষের মধ্যে ছিল বাঁধভাঙা উল্লাস। শিশু থেকে বৃদ্ধ অনেকের হাতেই লাল-সবুজের পতাকা লক্ষ করা যায়। কেউ কেউ আবার স্বাধীনতার লাল-সবুজ রঙের জামা পরেছে।
এর আগে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা ও তিন বাহিনীর প্রধান। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপ্রধান ও প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধ চত্বর ত্যাগ করার পর তা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এতে হাজারো মানুষের সমাগম ঘটে স্মৃতিসৌধ এলাকায়।
গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদ আহমেদ সালেহীন বলেন, ‘স্বপ্ন দেখি যেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না, ধর্মের নামে কোনো যুদ্ধ হবে না, কোনো অযথা রাজনৈতিক সভা-সমাবেশ হবে না। প্রতিটি সরকারি প্রতিষ্ঠানে যেন স্বচ্ছতা থাকে, তথ্যের অবাধ প্রবাহ থাকে। জনগণ যেন সুস্থভাবে জীবনযাপন করতে পারে। মানুষের জীবিকার মান যেন বাড়ে এটাই চাই স্বাধীনতা দিবসে। সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই। যেখানে কারও ওপরে কোনো অপশক্তির চাপ আসবে না।’
রমজান মাস এবং অনেক প্রতিষ্ঠানে ঈদের ছুটি শুরু হওয়ায় আজ স্মৃতিসৌধে অন্যান্য যেকোনো দিবসের তুলনায় সাধারণ মানুষের উপস্থিতি কিছুটা কম ছিল। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠনের উপস্থিতি ছিল আগের মতোই। সকাল থেকে বিএনপি, এনসিপি, বাসদ, জাসদ, গণসংহতি আন্দোলন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টসহ নানা রাজনৈতিক দল ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইউনিভার্সিটি, গণবিশ্ববিদ্যালয়, গণস্বাস্থ্য কেন্দ্র, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও ডেন্টাল ইউনিট, বাংলাদেশ পুলিশের প্রধান, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, ঢাকা রেঞ্জ ডিআইজিসহ সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৪১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে