অসহনীয় গরমে অস্বস্তিতে নাগরিক জীবন। একটু পরপরই গলা শুকিয়ে যাচ্ছে। সামনে তরল ও রসযুক্ত যা পাচ্ছে তা-ই খেয়ে নিচ্ছে পথচারীরা। সেটা যদি হয় তরমুজ, তাহলে তো কথাই নেই। কদিন আগেও তরমুজের দাম নিয়ে লঙ্কাকাণ্ড ঘটে যায় এই শহরে। শুধু শহর নয়, সারা দেশেই ফলটি কিনতে গিয়ে বাগ্বিতণ্ডা, হাতাহাতি ও মারামারি হয়েছে। তবে ঈদের পর থেকেই দাম কমেছে তরমুজের।
গরমের এই তীব্রতায় চাহিদার শীর্ষে থাকলেও কিনে আরাম পাচ্ছেন ক্রেতারা। আজ রোববার ও গতকাল শনিবার রাজধানীর কারওয়ান বাজার ও গুলিস্তান এলাকা ঘুরে দেখা যায় ছোট, মাঝারি বড় সব তরমুজের দামই তুলনামূলক কম। ক্রেতা-বিক্রেতা সবাই স্বস্তিতে।
শনিবার সন্ধ্যায় কারওয়ান বাজারের ফলের দোকানগুলোয় দেখা যায়, তরমুজের দাম কম হওয়ায় হুমড়ি খেয়ে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে ছোট তরমুজ প্রতিটি ৯০ টাকা এবং এক জোড়া ১৬০ টাকায় বিক্রির দোকানগুলো দৃষ্টি কাড়ে ক্রেতাদের। আবার মাঝারি আকৃতির তরমুজও কিনতে পারছেন ১৬০ থেকে ২০০ টাকার মধ্যে। অন্যদিকে ৩০০ থেকে ৩৫০ টাকায় মিলছে কিছুটা বড় তরমুজ।
কারওয়ান বাজারে আসা হানিফ বলেন, তরমুজটা এই গরমে খুব উপকারী। কদিন আগে ছোট তরমুজও কিনতে হয়েছে ২৫০ থেকে ৩০০ টাকায়। এখন কমে যাওয়ায় ভালো হয়েছে।
আরেক ক্রেতা জসিম উদ্দিন বলেন, এই দামে তরমুজ পাওয়ায় আমি খুব খুশি। বাসায় বাচ্চারা তরমুজ পছন্দ করে। আর গরমেও দরকারি একটি ফল।
তরমুজ বিক্রির আরেক চিত্র দেখা যায় গুলিস্তান স্টেডিয়াম মার্কেটের সামনে। এখানে একটি তরমুজ কেটে ৮ কিংবা ১০ টুকরো করে বিক্রি করছেন হাবিব মিয়া। একেক টুকরো ২০ টাকা। গরমে অস্থিরতায় ভোগা সাধারণ পথচারীরাদেরও ভিড় করতে দেখা গেছে হাবিব মিয়ার দোকানে।
হাবিব মিয়া বলেন, ‘কম দামে আনতে পারি। তাই এক পিস বেইচা লাভ পাই। কাস্টমারও আছে। সকাল থেইক্কা ৩০টার মতো কাইটা বিক্রি করেছি। কাস্টমার খুশি হলে আমিও খুশি।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে