
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রামচন্দ্রপুর খালের মধ্যে থাকা সাদিক অ্যাগ্রোসহ ৬০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। উচ্ছেদ করার পর আটক মালামাল ৬৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করেছেন ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত।
ডিএনসিসি থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ৬০টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে প্রায় ১০ বিঘা ভূমি উদ্ধার করা হয়েছে। ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের নির্দেশে এই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।
উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির অঞ্চল-৫–এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ ও ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান।
এ সময় ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মাদ মাহে আলম ও ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ উপস্থিত ছিলেন।
উচ্ছেদ হওয়া অবৈধ স্থাপনার তালিকায় রয়েছে সাদিক অ্যাগ্রো ছাড়াও বেশ কিছু বসতঘর, দোকানপাট, রেস্টুরেন্ট, কাঠের মিল ও রাজনৈতিক দলের অফিস।
ডিএনসিসির তথ্য কর্মকর্তা পিয়াল হাসান জানান, আগামী তিন দিন এই উচ্ছেদ কার্যক্রম চলবে। ইতিমধ্যে খালের যে অংশ ভরাট করা হয়েছিল, সেটি খনন প্রক্রিয়া শুরু করা হয়েছে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে