কিশোরগঞ্জের হাওরবেষ্টিত তিন উপজেলার ২৩ ইউনিয়নে ২৩ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।
আজ শুক্রবার রাত ১০টায় অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে বিদ্যুৎ সরবরাহ চালু করে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস)।
কিশোরগঞ্জ পবিস সূত্র জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টায় কিশোরগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩কেভি সাবস্ট্রেশনের প্রটেনশিয়াল ট্রান্সফরমার (পিটি) বজ্রপাতে পুড়ে যায়।
এতে, হাওরাঞ্চলের তিন উপজেলার ৩৩কেভি বিদ্যুৎ সরবরাহ লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে।
এ সময় কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের অধীনে অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনের ২৪টি ইউনিয়নের ২৩টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে প্রায় ২৩ ঘণ্টা।
ফলে, ব্যবসা প্রতিষ্ঠান কল-কারখানা, হাসপাতাল ও অটোরিকশা চার্জসহ বিদ্যুৎ চালিত কাজ করতে গিয়ে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
চরম বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। রাতে যানবাহনে চার্জ দিতে না পারায়, দিনে যাত্রী পরিবহন করতে পারেনি অটোচালকেরা।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) প্রকৌশলী ও কর্মীরা সমস্যার পর থেকে দিনব্যাপী প্রচেষ্টায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করে রাত ১০টায়।
এর আগে শুক্রবার বেলা দেড়টার দিকে জরুরি ভিত্তিতে করিমগঞ্জ থেকে বিকল্প উপায়ে তিনটি উপজেলা সদর ফিডারে বিদ্যুৎ সরবরাহ চালু করে।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মিঠামইন জোনাল অফিসের অধীনে প্রায় ৭৪ হাজার গ্রাহক রয়েছে। অষ্টগ্রামে প্রায় ২৯ হাজার, মিঠামইনে ২৫ হাজার ও ইটনা আংশিকে ২০ হাজার গ্রাহক রয়েছে।
মিঠামইন পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী ডেপুটি জেনারেল ম্যানেজার প্রকৌশলী দেবাশীষ কুমার তালুকদার প্রান্ত বলেন, গত রাতে কিশোরগঞ্জ গ্রিডে সমস্যা হয়। প্রকৌশলী ও পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্টদের বিরামহীন চেষ্টায় আজ রাত ১০টায় তিন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৯ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে