মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় জমে উঠেছে ঈদের কেনাকাটা। স্থানীয় বাজার ও বিপণিবিতানগুলোতে ভিড় করছে মানুষ। ভবেরচর বাসস্ট্যান্ড বহুমুখী সমবায় সমিতি মার্কেট ,মোহাম্মদ আলী প্লাজা মার্কেটসহ আশপাশের একাধিক মার্কেটে চলছে শেষ মুহূর্তের বেচাবিক্রি।
মোহাম্মদ আলী প্লাজা মার্কেটের মিম ফেব্রিক্স এর মালিক মাহবুব দেওয়ান জানান, বেশ ভালোই চলছে বেচাবিক্রি।
ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসা এক ক্রেতা জানান, একাধিক দোকান ঘুরেছি। নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করছি। দাম মোটামুটি সহনীয় বলে জানান তিনি।
মার্কেট কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে একাধিক কর্মচারী। সবাইকে স্বাস্থ্যবিধি মানাতে ও গণসচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন তাঁরা। মার্কেটে প্রবেশকারী প্রত্যেকজনকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
মোহাম্মদ আলী প্লাজা মার্কেটের মালিক পক্ষ থেকে সুমন প্রধান জানান, করোনা মহামারি প্রতিরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সকল দোকান মালিক-কর্মচারী যেন স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে বেচাবিক্রি করতে পারে এ লক্ষ্যে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে