নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাসায় গ্যাস লিকেজ থেকে ছড়িয়ে পড়া আগুনে দুই পরিবারের নারী-শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার ২ নম্বর চেয়ারম্যান অফিসের পাশের বাসায় এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মধ্যরাতে গ্যাস লাইন থেকে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় টিনশেড ঘরের দুটি কক্ষে থাকা ৮ জনই দগ্ধ হন। পরে ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন—রিকশাচালক হান্নান (৫০), তাঁর স্ত্রী নুরজাহান (৩৫), মেয়ে জান্নাত (৪), মেয়ে সামিয়া (১১) ও ছেলে সাব্বির (১২)। আরেক পরিবারে পোশাক শ্রমিক সোহাগ (২৩), তাঁর স্ত্রী রুপালি (২০) ও তাঁদের দেড় বছর বয়সী মেয়ে সুমাইয়া।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, হান্নানের শরীরে ৪৫ শতাংশ, নুরজাহানের ২২ শতাংশ, জান্নাতের ৩ শতাংশ, সামিয়ার ৭ শতাংশ, সাব্বিরের ২৭ শতাংশ, সোহাগের ৪০ শতাংশ, রুপালির ৩৪ শতাংশ ও সুমাইয়ার ৪৪ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দিন জানান, শ্বাসনালি পুড়ে যাওয়ায় ৮ জনের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে